The Shadow of Barak:Now a days it is very easy to get information through digital platform but no one can say how much reliable it is.Don't worry we are introduce a new technique to publish authentic news via you.Now you are the news reporter of our web site i.e The Shadow of Barak.Send us your news through whatsapp or mail.

  • .

Showing posts with label Local News. Show all posts
Showing posts with label Local News. Show all posts

গ্রড়াগ্রামে রবিন্দ্র জয়ন্তী উদযাপন

দ্যা সেডো অফ বারাক,০৯ মে  :
যথাযোগ্য মর্যাদার সহিত সারা বিশ্বের সঙ্গে একসাথে রবিন্দ্র জয়ন্তী পালিত হল গ্রড়াগ্রাম ব্লিস ভেলি স্কুলে। এই উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয়ে আয়োজিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান।  সকাল ৯ঃ৩০ সময় অনুষ্টান সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষ  ছালেহ আহমদ লস্কর। কবি গুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন স্কুলের শিক্ষিকা জয়ন্তি কর্। পুষ্পাঞ্জলি প্রাধান করেন ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা পরিবেশন করেন নৃত্য,গীত,আবৃত্তি এবং জীবনী।  প্রাসঙ্গনিক বক্তব্য রাখেন শিক্ষক জুবাইর আহমদ লস্কর এবং শিক্ষিকা লিজা দে। সর্বশেষে রাষ্ট্রীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জুবাইর আহমদ লস্কর।
Share:

জহোর নবোদয় বিদ্যাপীটের উদ্যেগে শিলচর শহর পরিস্কারের প্রচেষ্টা



শিলচর, ৫ মেঃ  কাছাড়ের ডিসি শীমতি লয়া মাধুরীর উপস্থিতিতে জহোর নবোদয় বিদ্যাপীটের উদ্যেগে শিলচর শহর পরিষ্কার করার প্রচেষ্টা করা হয়। স্বচ্ছাতা শুরু হয় রাঙ্গিখাড়ি থেকে এবং শেষ হয় দাসকলেনিতে গিয়ে।

Share:

আত্মার শান্তির জন্য নিরবতা পালন হল বিহাড়া বাজারে

দ্যা সেডো অফ বরাক,০২ নবেম্বর,শুক্র বার:
আজ সন্ধ্যা ৬ ঘটিকার সময় বিহাড়া বাজারে মোম বাতি জালিয়ে ALFA সংগটনের হাতে নিহত হওয়া বাঙ্গালির আত্মার শান্তির জন্য নিরবতা পালন করলেন স্হানিয় জনগন।গত বুধবার তিনসুকিয়ায় ALFAর হামলায় নিহত হয় ৫জন নিরিহ মানুষ এই ঘটনা কে কেন্দ্র করে আগামিকাল ২৪ঘন্টা বন্ধ থাকবে সমস্ত আসাম।বনধ শুরু হবে সকাল ৫টায় ।
Share:

আধুনিক যুগে আজ‌ও এইরকম রাস্তা আছে ভাবা যায়?

দ্যা সেডো অফ বরাক,১৪ সেপ্টম্বর,বদরপুর:
বদরপুর বিধানসভা এলাকার কালীগঞ্জ অঞ্চলের বলেশ্বরের ( রন্দ্রটিলা) দৃশ্য। প্রায় এক কিলোমিটার কর্দমাক্ত রাস্তায়  চপ্পল হাতে নিয়ে পায়ে হেঁটে নিত‍্য পারাপার এলাকাবাসীর। এলাকার নেতা মন্ত্রীরা কি ওদিকে নজর দেননা? উত্তরে এলাকাবাসীর ভাষায় বুঝা গেল বিধায়ক জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ। বললেন, বিধায়কের তহবিল থেকে দেওয়া  টাকা বারবার বরাদ্দ হলেও উনার নেতা পাতিনেতারা তা আত্মসাৎ করে ফেলেন এবং তিনি নীরব ভূমিকা পালন করে আসছেন। কালীগঞ্জের " কর্মবীর"(?) তথা তিন তিনবারের বিধায়ক হয়েও উনার পৈতৃক এলাকা এখনও অন্ধকারে নিমজ্জিত।


Share:

উজানগ্রাম সড়ক দুর্ঘটনায় আহত ৪

দ্যা সেডো অফ বরাক,১২ সেপ্টেম্বর,উজানগ্রাম:আজ দুপুর আনুমানিক ১ঘটিকার সময় শিলচর-কালাইন রোডে এক মার্মন্তিক সড়ক দূর্ঘটনা হয়। ঘটনাটি ঘটে  একটি পেসেঞ্জার ভর্তী অটো এবং বাইকের সংঘর্ষনে।বাই চালক শিলচর থেকে আসার পতে হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আমতলা(উজানগ্রাম) এসে এবং সংঘর্ষন হয়ে যায় যাত্রী ভর্তী অটোরিকশার সঙ্গে। ঘটনা স্হলে বাইকচালক ডান হাতের বৃদ্ধা আংগুল হারান এবং অটোরিকশার ৩জন যাত্রী আহতন হন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাইক চালককে সঙ্গে সঙ্গে১০৮ গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজে। অটো চালক ছিলেন শিলচর বেরেঙ্গার এবং বাইক চালক ছিলেন দূর্গাপুরের।

Share:

BJP কর্মীর হামলায় আহত দুই

দ্যা সেডো অফ বরাক,১১ সেপ্টম্বর, ধর্মনগর:
পূর্বে  BJP বাইক বাহিনী এসে যুবরাজনগর এবং ঢুপিরবন্দ পঞ্চায়েতের IPFT নেতা কর্মীদের দের বাড়ী এসে উপ নির্বাচনে প্রার্থী না দেওয়ার জন্য হুমকি দিয়ে যায়। আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক ১ ঘটিকার সময় যুবরাজনগর ব্লকের অন্তর্গত  IPFT যুবরাজনগর এবং ঢুপিরবন্দ পঞ্চায়েত যৌথভাবে তাদের প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমাদেওয়ার উদ্দেশ্যে রওনা দে। ব্লকে যাওয়ার 200 মিঃ আগে রাস্তার পাশের জঙ্গল থেকে BJP র এক বিশাল গুন্ডা বাহিনী অতর্কিতে হামলা চালায়। IPFT র অনেক কর্মী আহত হন। অনেক গুলো গাড়ি ভাংচুর এবং জ্বালিয়ে দেয়া হয়েছে । IPFT র এই টিমের সাথে ছিলেন রাজ্য সহ সভাপতি অনন্ত দেববর্মা  বীরেশ দেববর্মা আপ্তাব আলী সহ অনেক নেতৃত্ব । এখন প্রশ্ন হল শরিক দলের নেতা বিধায়ক যেখানে সেইফ নয় সেখানে সাধারন   জনগনের নিরাপত্তা কোথায়।





Share:

বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট বিডিএসএফ গণতন্ত্রের উপর বিশ্বাসী।

দ্যা সেডো অফ বরাক,১১সেপ্টম্বর,হাইলাকান্দি:ছাত্র নেতা আহাদ লস্করের উপর কাটলিছড়া হসপিটালে প্রাণঘাতী হামলা চালনাকারীর উপযুক্ত শাস্তি প্রদানের দাবীতে বুধবার কাটলিছড়া বাজার বয়কট ও অর্থনৈতিক অবরোধের ডাক দেওয়ার পরিপেক্ষিতে জেলা প্রশাসন দ্বিপাক্ষিক বৈঠকে বসার আহ্বান জানান। আজ জেলা প্রশাসনের সাথে বৈঠকে বসেন বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট বিডিএসএফ এর তিনজন উপদেষ্টা আইনজীবী তাহের আহমেদ বড়ভূইয়া,আইনজীবী বুরহান উদ্দিন বড়ভূইয়া, আইনের ছাত্র মহাম্মদ আলী। আজকের বৈঠকে ছাত্রনেতার উপর হামলা চালানোর ঘটনা নিয়ে দীর্ঘ আলোচনা করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং আগামী শনিবার/ রবিবার ছাত্রনেতার উপর হামলার ঘটনা সহ বিগত কয়েক বছর থেকে কাটলিছড়া গুণ্ডারা যেভাবে নির্দোষ মানুষদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন এব্যপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তিপক্ষের উপস্তিতে একটি ত্রিপাক্ষিক সভা অনুষ্টিত হবে কাটলিছড়া থানাতে। এদিন প্রশাসনের সাথে বৈঠক সেরে সাহাবাদে বিক্ষোব্দ জনতা ও বিডিএসএফ এর সদস্যদের সম্মূখে আইনজীবী তাহের আহমেদ প্রশাসনের ডাকা আলোচনা সভা থেকে এসে আজকের আলোচনা বিষয় বস্তু বিস্তারিতভাবে ভাবে তুলে ধরেন আইনজীবী তাহের আহমেদ বিক্ষোদ্ধ জনতাকে শান্তি সম্প্রিতি বজায় রাখার আহ্বান জানান আইনজীবী তাহের আহমেদ, ছাত্র নেতা আহাদ লস্কর, বুরহান উদ্দিন মজমুল প্রমূখ। ছাত্র নেতা আহাদ লস্কর গোটা হাইলাকান্দীবাসীদের কাছে শান্তি সম্প্রিতি বজায় ও গণতন্ত্রের উপর আস্তা রাখার আবেদন জানান তৎসঙ্গে আহাদ লস্কর ও আইনজীবী তাহের আহমেদ বলেন যেহেতু প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন হামলাকারী দুষ্কৃতিদের গ্রেপ্তার করা হবে বলে তাই প্রশাসনকে তাদের কর্তব্য পালন করতে দেন যদি নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত শাস্তি প্রদান না করা হয় তাহলে আমরা ও ঘরে বসে থাকবো না।

এছাড়া ও আজকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল রেলির জন্য মোটরসাইকেল নিয়ে আসা ছাত্র ও যুবাদের অভিনন্দন জানান আহাদ তাদের পাশে দাড়ানোর জন্য এদিনের সাহাবাদের সভায় বিডিএসএফ এর কেন্দ্রীয় কমিটি ও জেলার কর্মীরা উপস্তিত ছিলেন।
জেলা প্রশাসনকে বিডিএসফ ধন্যবাদ জানায়
Share:

আজ_মাদ্রাসা_বাঁচাও_আন্দোলনের_কাছাড়_জেলা_কমিটি_গঠিত_হলো

দ্যা সেডো অফ বরাক,৯সেপ্টম্বর,রবিবার:
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বেলা ১ঘটিকায় যাত্রাপুর বাসটেন্ড মসজিদে মাদ্রাসা বাঁচাও আন্দোলনের ডাকে এক সাধারণ সভার আয়োজন করা হয়। মূখ্য আহ্বায়ক মওলানা চৌধুরী_উসামা_মবরুর সাহেবের সভাপতিত্বে সভার শুরুতে উদ্দেশ্যে ব্যাখ্যা করেন মওলানা আব্দুল ওদুদ বড়ভূইয়া সাহেব। অতঃপর সর্বসম্মতি ক্রমে কাছাড় জেলা কমিটি গঠন করা হয়। নব গঠিত কাছাড় জেলা কমিটি নিম্নরূপ।
সভাপতি- মওলানা  ছাবির_আহমেদ_ক্বাসিমী,গুমড়া।
সহ-সভাপতি-
(১)ইউসুফ আহমেদ বড়ভূইয়া,বড়খলা।
(২)মঞ্জুর এলাহী লস্কর,শিলচর।
(৩)ফাহিম ইসলাম লস্কর।
সাধারণ সম্পাদক- মওলানা আব্দুল_ওদুদ_বড়ভূইয়া,শান্তিপুর।
সহ-সম্পাদক-
(1)উসমান গণি মাজুমদার,শিলচর।
(2)মাওলানা শাহ ফরিদ,সোনাই।
 (3)মুস্তাকিম আহমেদ লস্কর, বড়খলা।
 (4)নুর আহমেদ মাঝারভূইয়া,ভাঙ্গারপার।
প্রচার সম্পাদক- জয়েদ_আযাদ_মাজুমদার,ভাঙ্গারপার।
তাছাড়া একত্রিশ  জন সদস্য বিশিষ্ট এক শক্তিশালী কমিটি গঠন করা হয় এবং কেন্দ্রীয় কমিটির জন্য পাঁচজন প্রতিনিধি মনোনীত করা হয়।
আজকের এই সাধারণ সভায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন,কাছাড় টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল ওদুদ লস্কর,মাওলানা নুরুল ইছলাম,মাওলানা জহিরুল ইছলাম, কারিমগঞ্জের মাওলানা আব্দুল ওয়ারিছ সাহেব ও মাওলানা নুরুন নবী চৌধুরী,শিলচরের মাওলানা ইমরান খান,মুফতি কমরুল হুদা প্রমুখ।
Share:

আগামি কাল হতে চলেছে এবদিবসও কার্যকলাপ প্রশিক্ষণ শিবির

দ্যা সেডো অফ বরাক,বিহাড়া,৫ সেপ্টেম্বর :
প্রতি বছরের ন্যায় এ বছরও হতে চলছে কালাইন শাখার একদিবসিও কার্যকলাপ প্রশিক্ষন শিবির ও নুতন কমিটি গঠন।তাই কালাইন শাখার পক্ষ থেকে প্রত্যেক স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীকে আগামী রবিবার কালাইন হাইয়ার সেকেন্ডারি স্কুলে সকাল ১১ ঘটিকার সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান যাইতেছে।
Share:

মাত্র ৩ লক্ষ টাকার জন্য মনিকাকে ভূগতে হচ্ছে বিরল রোগের জন্য!

দ্যা সেডো অফ বরাক,২সেপ্টম্বর:
মনিকা পাল, কালাইন ধুমকরের ১৭ বৎসরের মেয়ে বিরল রোগে আক্রান্ত, মনিকার বাবা কৃপাময় পাল অত্যন্ত দরিদ্র, মেয়ের চিকিৎসার খরছের যোগান ধরতে তিনি অপারগ। হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গেস্ট্রোএন্ট্রলজির চিকিৎসকরা মনিকাকে প্যানক্রিয়াইটিসে অপারেশন করতে বলেন , তার জন্য প্রয়োজন ৩ লক্ষ টাকা।মনিকার বাবা সকলের কাছে অর্থসাহায্যের আবেদন জানিয়েছেন।

ইতিনমধ্যে কাঠিগড়ার মাননীয় বিধায়কের বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে , বিধায়ক মহাশয় অতি দ্রুত যথাযথ ব্যবস্থা নেবেন ।

আমি বরাকের সকল সহ্রিদয় ব্যক্তিকে মনিকাকে সাহায্যের আবেদন জানাই । আপনাদের ছোট ছোট সাহায্য মনিকাকে সুস্থ হতে সাহায্য করবে ।।

আপনারা এই ব্যাঙ্ক একাউন্টে মনিকাকে সাহায্য করতে পারেন
A/C No 2014000100069106
A/C Holder Ajit Paul
Punjub National Bank ( Hilara Branch)
IFSC Code PUB0201400

মনিকার কাকু অমিত পালের নম্বর- 9954351500
Share:

২৫ সেপ্টম্বর থেকে হতে চলেছ NIOS d.el.ed পরিক্ষার দ্বিতীয় পর্ব

দ্যা সেডো অফ বরাক,২৯ অাগষ্ট: National Open Schooling (NIOS) D.el.ed পরিক্ষার দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে আগামি ২৫ সেপ্টম্বর থেকে। প্রথম সেমিস্টারে যারা উক্তির্নের মার্ক পেতে সক্ষম হয়নি এবং যারা ব্যক্তিগত অসুবিধের জন্য পরিক্ষা দিতে পারেনি তারাও  একি সঙ্গে আগামি ২৫ সেপ্টম্বর মঙ্গল  বার বিকাল ২:৩০ মিনিটের সময়।

Share:

কেরলের বন্যা আক্রান্ত মানুষদের সহায় করতে এগিয়ে আসলো N.C College, N.S.S unit.

দ্যা সেডো অফ বরাক,বদরপুর২৯ আগষ্ট:কেরলের প্রলয়ংকারী প্রাকৃতিক দুর্যোগে নিঃস্বদের জন্য চাঁদা সংগ্রহ করে সাহায্যর হাত বাড়ালো N.C college, ওরা প্রতিটি ক্লাসে ক্লাসে ছাত্র ছাত্রীদের কাছ থেকে চাদাঁ সংগ্রহ করে। ছাত্র ছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকারা হাত উজাড় করে সামর্থ অনুযায়ী সাহায্য করেন।  কলেজে চাঁদা সংগ্রহ শেষ করে তারা অপরপার্শ্বে অবস্থিত বিকন জুনিয়র কলেজে গিয়েও চাঁদা সংগ্রহ করেন। বিকনের অনুজ ভাই বোন ও শিক্ষ শিক্ষিকা  সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করেন।
  আজকের এই ত্রাণ কার্জ পরিচালিত হয় N.C college এর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ও এন.এস.এস প্রগ্রাম অফিসার বজলুর রহমান খান স্যারের তত্ত্বাবধানে।
ক্লাসের ফাঁকেফাঁকে তারা আরও দুইদিন ত্রাণ সংগ্রহ করবে এই কামনা রেখেছে ।

Share:

শিলচরে দেখা মিলল এক অভিনব অটোওয়ালার! ইসলামের বিধান মেনে চলেন রহিম

Shadow of Barak,শিলচর : নাম আব্দুল রহিম। তিনি পেশায় অটোচালক। রহিম একনিষ্ঠ একজন মুসলমান। আল্লাহর উপর বিশ্বাস করার পাশাপাশি আল্লাহকে তিনি খুব ভয় পান। মৃত্যুর পর শেষ বিচারের দিন যাতে কোনওভাবে আটক না পড়েন সেজন্য সবসময়  ইসলামিক বিধান মেনে চলার প্রয়াস করেন। আর তাই তিনি নিজের অটো ফ্রি করে দিয়েছেন পড়ুয়া, ফকির, সাধু ও ভিখারীদের জন্য।

দিনে রোজগার ৩০০ থেকে ৪০০ টাকা। এর মধ্যে সাত সদস্যের পরিবার। অভাব-অনটন লেগেই রয়েছে। এতদসত্বেও কিছু মানুষের জন্য ভাড়া লাগবেনা উল্লেখ করে নিজের অটোতে লিখে রেখেছেন সোনাইর উত্তর মোহনপুরের আব্দুল রহিম। তাঁর অটোর মধ্যে লেখা রয়েছে, 'ফকির, ভিখারি ও সাধুদের জন্য সুখবর। গাড়ি ভাড়া ফ্রি' এবং 'নো ফেয়ার ফর স্টুডেন্ট'। আর্থিকভাবে স্বচ্ছল না হয়েও তাঁর এই প্রয়াসে সবাই তাঁকে কুর্ণিশ করছে।

রহিম বলেন, সাড়ে তিন বছর থেকে অটো চালাচ্ছেন। সে সময় থেকেই তিনি কোন ফকির, ভিখারী বা সাধুদের কাছ থেকে ভাড়া নেননি। এছাড়া সকাল ন'টা থেকে দশটার মধ্যে এবং বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাতায়াটের সময় কোনও পড়ুয়ার থেকেও ভাড়া নেননি। আব্দুল রহিম জানান, ভাড়া না নেওয়ার কারণ হচ্ছে একটি উপায়ে রোজগারের একটি অংশ আল্লার নামে আদায় করা। কেননা তারপক্ষে একসঙ্গে আদায় করা সম্ভব না।
Share:

কালাইন শিলচর জয়ন্তীয়া সড়ক অবরোধ।

বিহাড়া বাজার, ২৮ অগাস্ট:কালাইন শিলচর জয়ন্তীয়া সড়কের  দুরবস্থা জন্য শেষ পর্যন্ত রাস্তা অবরোধ করতে হলো স্থানীয় যুবসমাজকে।বিহাড়া স্টেশনের পাশে প্রায় এক ৫০০
জনসাধারণ একজোট হয়ে সরকার এবং বিদায়ক অমর চান্দের বিরুদ্ধে নানা স্লোগান দিতে শুরু করে এরপর ঘটনাস্থলে পৌঁছে যায় বিহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুল এবং কাটিগড়া থানার সেকেন্ড অফিসার জয়ন্ত টেরন ঘটনাটি সামাল দেন।তৎসঙ্গে জনগণকে আশ্বাস দিয়ে যান যে এক মাসের ভিতর মেরামতের আরম্ভ হবে। কিন্তু স্হানীয় জনগন এটা জানায় যে যদি এক মাসের ভিতর যদি কোন পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা অনির্দিষ্টকাল অবরোধ করতে বাধ্য হবে এই হোংকার জানায়।বেলা ৫ঘটিকায় ৪৮ ঘন্টার অবরোধ সম্পন্ন হয়।

Share:

শেয়ালের আক্রমণে প্রানঘাতি হল ৩টি শিশু


শিয়ালের আক্রমনে তিনটি শিশু বাচ্ছা গুরুতর আহত হয়েছেন বৃহত্তর ভাঙ্গারপার এলাকার সিমূলতলা গ্ৰামের।সোনাপুর  স্বাস্হ‍্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা পর শিলচর মেডিকেল হসপিটিলে ভর্তী হতে হয়।পরে গ্ৰামের লোকেরা জড়িত হয়ে ২টি শিয়াল মারতে সক্ষম হয়।
Share:

১৯ বৎসর ধরে নদী পাড়ি দিয়ে যান কেরেলার এক শিক্ষক

শিক্ষকতা মহান পেশা। আর এই প্রবাদ বাক্যকে যেন আরো নতুন উচ্চতায় নিয়ে গেলেন ভারতের স্কুলশিক্ষক এ টি আব্দুল মালিক। ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে ১৯ বছর ধরে প্রতিদিন নদী সাঁতরে পার হন তিনি। স্কুলের শিক্ষক হাজিরা খাতায় নেই এ মহান শিক্ষকের একদিনের অনুপস্থিতি!
এই স্কুল শিক্ষকের নাম এ টি আব্দুল মালিক। ১৯৯২ সাল থেকে কেরালার মুসলিম লোয়ার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। বাড়ি থেকে তাঁর স্কুলে যাওয়ার রাস্তা রয়েছে দুটি।
প্রথমটি হচ্ছে বাড়ি থেকে বের হয়ে দুবার বাস বদল করতে হবে, এরপর আবার দুই কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। আর এতে সময় লাগবে অন্তত তিন ঘণ্টা। দ্বিতীয় রাস্তাটি হচ্ছে বাড়ি থেকে হেঁটে স্থানীয় কাদালুন্দিপুঝা নদীর তীরে যেতে হয়। আর এতে সময় লাগে ১০ মিনিট। এরপর এই নদী সাঁতরে তীরে উঠে হাঁটতে হয় অন্তত তিন মিনিট। এরপর পৌঁছে যান তার প্রিয় শিক্ষার্থীদের কাছে।

এটি আব্দুল মালিক জানান, প্রতিদিন নদী সাঁতরে স্কুলে যেতে তার সময় ও অর্থ দুটিই সাশ্রয় হয়। এছাড়া গাড়িতে যেতে হলে অনেকদিন নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছানো যায় না।
নদীর তীরে পৌঁছে তিনি তার পোশাক এবং অন্যান্য জিনিষপত্র প্লাষ্টিক ব্যাগে ভরিয়ে ফেলেন। চোখে পানিরোধক চশমা পরে প্লাষ্টিকের সেই ব্যাগ এক হাতে পানির ওপরে ধরে পারি দেন নদী। স্থানীয়দের কাছে এই শিক্ষক পরিচিতি পেয়েছেন জীবন্ত ঘড়ি হিসেবে। তিনি যখন প্রতিদিন পানিতে নামেন তখন ঘড়ির কাটা থাকে ঠিক ৯টায়।
এরপর নদীর তীরে ওঠে কাপড় পড়ে পৌঁছান স্কুলে। সেখানে হাসিমুখে অপেক্ষায় থাকে তার শিক্ষার্থীরা। মাসিক বেতন যা পান তাতেই খুশি এই শিক্ষক। বলেন, আমার কোনো সমস্যা ছিল না, এখনো নেই।
আব্দুল মালিকের আশা পরিবেশ ও নদীরক্ষায় তার এই কাজ অনেককেই উৎসাহ দিবে। এছাড়া তিনি মাঝে মাঝেই শিক্ষার্থীদের নিয়েও সাঁতার কাটতে বের হন। এর মাধ্যমে নিজেকেও ফিট রাখা যায় বলেও জানান এই শিক্ষক।
এর আগে ৫ সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা তাঁকে সম্মাননা জানান। যুক্তরাজ্যের একজন মানসিক চিকিৎসক এই শিক্ষকের মহান এই ত্যাগের জন্য একটি নৌকা উপহার দেন। কিন্তু এর আগেই কেটে গেছে ১৯ বছর। নদী সাঁতরেই ইংলিশ চ্যানেলের সমপরিমাণ (৭০০ কিলোমিটার) দূরত্ব অতিক্রম করেছেন তিনি!
Share:

রাখী বন্ধনে অন্যতম মূড়ে নিয়ে গেল স্বরস্বতী বিদ্যানিকের ছাত্রী

যকন সারা বিশ্ব পালন করছিলো রাখী  বন্ধন উৎসব তখন বিহাড়া বাজারের স্বরস্বতী বিদ্যনিকেতনের ছাত্রীরা রাস্তার পাসে খুদ্র ব্যবসায়ীর হাতে রাখীর  সূতা বেঁধে দিয়ে মন ছুয়ে নেয়া একটি কাজ করে রাখী বন্ধনকে নিয়ে গেল অন্যতম মূড়ে।এটা দ্বারা তারা সুন্দর ভাবে ফুটিয়ে উঠালো যে রাখি বন্ধন শুধু মাত্র এটি বন্ধন নয় এটা আমাদেরকে মানবতাও সেখায়।

Share:

সমগ্র দেশ জোড়ে রাখী বন্ধন উৎসব পালিত হল

 সমগ্র দেশ জোড়ে রাখী বন্ধন উৎসব পালিত হল:

রাখি বন্ধন ভারতীয় সংস্কৃতির অন্যতম অধ্যায় । এটা ভাই ও বোনের সুদৃড় সম্পর্ক রক্ষা করার একটি উৎসব । এই উৎসবের প্রভাব বরাক তথা বাংলায় খুব বেশি । এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন ও শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখীনামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমাতিথিতে এই উৎসব উদযাপিত হয়। চিতোরের বিধবা রানি কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্য প্রার্থনা করে একটি রাখী পাঠিয়েছিলেন। এর পর থেকে এই উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এই উৎসব মানুষের মনে ঐক্য , সংহতি, ভ্রাতৃত্ববোধ ও মূল্যবোধের জাগরণ ঘটায় ।
Share:

হাইলাকান্দি শহরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু নবম শ্রেনীর ছাত্রের

মাত্র আধ গণ্টা পু্র্বে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের । দুর্ঘটনার স্থান হাইলাকান্দি কাটলিছড়া বাসষ্টেণ্ড। নাম বিকাশ দেব নাথ। দুর্ঘটনার পর শহরের জনতা সড়ক অবরোধ করে রাখলে প্রায় আধ গণ্টা পর গঠনার স্থলে পৌছেন হাইলাকান্দির অতিরিক্ত এস পি । জেলা শাসকের উপস্থিতি কামনা করে অবরোধ কারীরা নিহত ছাত্রের ক্ষতি পুরণ দাবি জানাচ্ছেন। এ খবর লেখা পর্যন্ত অবশ্য গঠনার স্থলে দেখা দেখা যায়নি ডিসিকে। পরিস্থিতি আপাততঃ শান্ত হলেও সড়ক অবরোধ চলছে।
Share:

Followers

Information Corner

Contact Us

Name

Email *

Message *

Popular Posts

Search

Blog Archive

Powered by Blogger.

Labels

Recent Posts